হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভ্র্যামমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান এক প্রতারকের একমাস জেল দিয়েছেন।
আজ রোববার প্রতারক মারুফ মিয়াকে এক মাসের জেল দেন বিচারক। মারুফ উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, রোববার সকালে প্রতারক মারুফ মিয়া বামনডাঙ্গা জনতা ব্যাংক শাখার সামনে দুইজন বয়স্কভাতা ভোগীর নিকট থেকে প্রতারনা করে ভাতার উত্তোলনকৃত টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে প্রতারক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। পুলিশ ভ্র্যামমান আদালতে নিয়ে আসলে তাকে এক মাসের জেল প্রদান করে।