হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নে অভিযান চালিয়ে উত্তর সাহাবাজ গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ প্রামানিকে ইয়াবাসহ গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।