Friday, September 11

সুন্দরগঞ্জে এমপি শামীমের নির্বাচনী পথসভা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পাচঁপীর বাজার, শোভাগঞ্জ বাজার ও পৌর সভার কাঁঠালতরী মোড়ে পথসভা করেন এমপি শামীম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, দপ্তর সম্পাদক রাকীব মোঃ হাদীউল ইসলাম, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমূখ। বক্তাগণ এমপি শামীমের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.