সুন্দরগঞ্জে এস এমসিই মবিলাইজেশন সেমিনার

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সামর্থ্য প্রকল্পের এস এমসিই মবিলাইজেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাশিদুল কবির, যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভুইয়া, মহিলা বিষযক অফিসার শাহানাজ আকতার,ব্যবসায়ী সমিতির সভাপতি বারিক মজুমদার,চালকল মালিক সমিতির সভাপতি সাহাদৎ হোসেন আনন্দ,প্রেস ক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ,সামর্থ্য প্রজেক্টের গাইবান্ধা জেলা ব্যবস্থাপক,কে এন আজম,কুড়িগ্রামের বাপার চেইন সপ্যাসালিষ্ট ট্রেড ক্রাপ্ট পজিদুর রহমান,সামর্থ্য প্রজেক্ট কমিউনিটি ফ্যাসিলিটেটর নারায়ন চন্দ্র অধিকারি প্রমুখ।

সেমিনারে উপজেলা পর্যায়ে মাইক্রো,ক্ষুদ্র এবং কুঠির শিল্প এন্টার প্রাইজের উদ্যোক্তা, উপজেলা পরিষদের সংশ্লিষ্ঠ কর্মকর্তাগন এবং জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসা সমিতির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এই প্রকল্পটি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ১১টি উপজেলার ৪ হাজার ৫০০জন উদ্যোক্তা ও ২৫ হাজার শ্রমিক/ কর্ম অন্বেষণকারিদের ব্যবসায় উদ্যোগ সংক্রান্ত ব্যবস্থাপনা এবং কারিগরি দক্ষতা বৃদ্ধি করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.