Sunday, August 23

সুন্দরগঞ্জে ওষুধি বৃক্ষ এ্যালোভেরা চাষ ব্যাপক সাড়া জাগিয়েছে

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃসাধারণ কৃষকরা জানত না ওষুধি বৃক্ষ চাষাবাদে ব্যাপক লাভবান হওয়া যায়।

আজ থেকে ১৫ বছর আগে কৃষকরা ধান, গম, ভুট্টা, আলু, পিঁয়াজ, মরিচ, বেগুন, সরিষাসহ নানাবিধ শাক সবজির চাষাবাদ করত। বতর্মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন বিদেশী ফসল চাষাবাদ শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষকরা। ইতিমধ্যে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য স্কোয়াশ চাষ করে সাড়া জাগিয়েছে। এরই মধ্যে উপজেলার রামজীবন ইউনিয়নের রেজাউল হক মন্ডল ওষুধি বৃক্ষ এ্যালোভেরা চাষাবাদ শুরু করায় সাধারণ কৃষকদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রদর্শনী চাষী হিসেবে রেজাউল ইসলামকে এ্যালোভেরা চাষে আগ্রহী করে তোলা হয়। এরপর ১০ শতক জমিতে ৪ হাজার এ্যালোভেরার চারা রোপন করা হয়। উপজেলা কৃষি অফিসার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এ্যালোভেরা ক্ষেত পরিচর্যা শুরু করেন কৃষক রেজাউল ইসলাম মন্ডল। ওষুধি বৃক্ষ এ্যালোভেরা এরই মধ্যে ৪ হতে ৬ পাতা হয়ে গেছে।

রেজাউল ইসলাম আশা করছেন এক বছরে তিনি ৭০ হাজার টাকার এ্যালোভেরার পাতা বিক্রি করতে পারবেন। ১০ শতক জমিতে এ্যালোভেরা চাষাবাদে তার খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ জানান, ওষুধি বৃক্ষ চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক রেজাউল ইসলাম মন্ডলকে ১০ শতক জমির একটি প্রদর্শনী প্লটে এ্যালোভেরার চারা প্রদান করা হয়। ইতিমধ্যে এ্যালোভেরার পাতা বিক্রি করার মত হয়ে উঠেছে। আশা করা যাচ্ছে কৃষক অত্যন্ত লাভবান হবেন এবং অন্যান্যে কৃষকরাও এ্যালোভেরা চাষে আগ্রহী হয়ে উঠবেন। অনেক কৃষক এখন ব্যতিক্রমধর্মী ফসলের চাষাবাদে উজ্জীবিত হয়ে উঠছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.