Sunday, August 23

সুন্দরগঞ্জে করোনা সন্দেহ, হোম কোয়ারেন্টাইনে-৪

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৪ বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম সরকার। হোম কোয়ারেন্টাইনে রাখা ৪ ব্যক্তি হলেন, সুন্দরগঞ্জ পৌর এলাকার তাঁতী পাড়া গ্রামের কামিনী কান্ত বর্মণের ছেলে বিনয় কান্ত বর্মণ, তার স্ত্রী রীতি রাণী, বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম (খামারটারী) গ্রামের বাদশা মিয়ার ছেলে লিমন মিয়া এবং দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের আজিজল হকের ছেলে হুমায়ুন। করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে আসায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার সর্বত্রই প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং আমাদের মেডিকেল টিম সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.