Saturday, August 15

সুন্দরগঞ্জে কাবিখা প্রকল্পের কাজের উদ্বোধন 

0
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেলকা ইউনিয়নে কাবিখার দুইটি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।  
আজ সোমবার চলতি ২০১৯-২০২০ অর্থ বছরের স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বিশেষ বরাদ্দের  প্রকল্প উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া পাকার মোড় হতে আর্দশ গ্রাম পর্যন্ত ১ হাজার ৪০০ মিটার এবং বেকরির চর আইয়ুব মোয়াজিনের বাড়ি হতে মান্নানের বাড়ি পর্যন্ত ২ হাজার ২২১ মিটার  রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, প্রকল্প চেয়ারম্যান মিজানুর রহমান, মফিদুল হক মন্ডল, জাপা নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমূখ।
দুইটি প্রকল্পে মোট বরাদ্দের পরিমান ৩৫ মেট্রিক টন। আগামি ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.