Thursday, August 20

সুন্দরগঞ্জে কৃষকের ছাউনির উদ্বোধন

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে ও এমপি শামীমের সহযোগিতায় কৃষকের ছাউনির উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নে পূর্ব শিবরাম গ্রামে কৃষকের ছাইনির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আনছার আলী সরদার, ইউপি চেয়ারম্যান বদরুল আলম সেলিম প্রমূখ। প্রতিবছর বাংলাদেশে বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, তার সিংহ ভাগই কৃষক। সে কারণ মাঠে কাজ করার সময় হঠাৎ ঝড় বৃষ্টিতে তাদের আশেপাশে কোন আশ্রয়স্থল না থাকায় তারা সহজেই বজ্রপাতে আক্রান্ত হয়। এছাড়াও তাদের তীব্র গরমে দু দন্ড বসে জিড়ানোর মত সুযোগ পর্যন্ত মাঠে থাকে না। এই বিষয়টি মাথায় নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্দ্যোগে প্রথম কৃষকের ছাউনি স্থাপনের উদ্দ্যোগ নেয়া হয়। পরবর্তীতে সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সহযোগিতায় স্থাপন করা হয় তিনটি কৃষকের ছাউনি। পরবর্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৫০ টি কৃষকের ছাউনি স্থাপন করা হবে। এই ছাউনি গুলো তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধবভাবে। একই সাথে অবমান বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এই ছাউনিগুলোতে। উপজেলা কৃষি অফিস এর উপ-সহকারী কৃষি অফিসারদের আন্তরিক সহযোগিতায় এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। এসব কৃষকের ছাউনি কৃষকদের জন্য মুজিব বর্ষের উপহার বলে জানান, কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই- মাহমুদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.