Tuesday, August 25

সুন্দরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল সোমবার ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, উম্মে ছালমা, মাধ্যমিক শিক্ষ অফিসার মাহমুদ হোসেন মন্ডল, নির্বাচন অফিসার সেকেন্দার আলী, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, কমিউনিষ্ট পাটির উপজেলা সভাপতি নুরে আলম মানিক প্রমূখ। এর আগে একটি র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.