Sunday, September 6

সুন্দরগঞ্জে জাপা চেয়ারম্যান এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহ্ফিল পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাপার সহ-সভাপতি আনছার আলী সরদার, আহ্সান হাবিব সরকার খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, দপ্তর সম্পাদক রাকিব মোঃ হাদিউল ইসলাম, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, শান্তিরাম ইউনিয়ন জাপার সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম শাহিন, বামনডাঙ্গার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি, উপজেলা যুব সংহতির সভাপতি রেজাইল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, কৃষক পার্টির সভাপতি আমজাদ হোসেন, ছাত্র সমাজের সভাপতি শাহ্ সুলতান সরকার সুজন প্রমূখ। বক্তাগণ এরশাদের রাজনৈতিক জীবনের নানাবিধ কর্মকান্ড তুলে ধরেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। পরে দোয়া মাহ্ফিল পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন। গত রোববার এরশাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.