Friday, September 11

সুন্দরগঞ্জে জেএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩০৬ জন

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষার ১১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৩০৬ জন। এর মধ্যে জেএসসি ১২৬ জন, জেডিসি ৯৬ জন ও ভোকেশনাল ৮৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ৩৩১ জন। উপজেলা কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষা কেন্দ্র বেলকা এম সি উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৭৮৪ জনের মধ্যে অনুপস্থিত ৪৫ জন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৫৩ জনের মধ্যে অনুপস্থিত ১১ জন, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৫৬ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন, ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৬ জনের মধ্যে অনুপস্থিত ২১ জন, কাঠগড়া উচ্চ বিদ্যালয়ে ৮১৫ জনের মধ্যে অনুপস্থিত ১৪ জন, শিবরাম মো: হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজে ৬৮৬ জনের মধ্যে অনুপস্থিত ২১ জন, পাছঁগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ৫৪৮ জনের মধ্যে অনুপস্থিত ১০ জন, জেডিসি কেন্দ্র ধুমাইটারী ফাজিল মাদরাসায় ৭৪৬ জনের মধ্যে অনুপস্থিত ৪৮ জন, বোয়ালি সিনিয়র মাদরাসায় ৮২১ জনের মধ্যে অনুপস্থিত ৪৮ জন এবং ভোকেশনাল কেন্দ্র ধর্মপুর এসআইডি ভোকেশনাল স্কুলে ৩১৪ জনের মধ্যে অনুপস্থিত ৪৯ জন, পাঁচগাছী শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২ জনের মধ্যে অনুপস্থিত ৩৫ জন। গত বছরের তুলনায় এ বছর অনুপস্থিতির সংখ্যা অনেক বেশি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.