হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থীকে হত্যার চেষ্টায় এক বখাটেকে এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এস এম গোলাম কিবরিয়া।
বুধবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে সুুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রের অদুরে উপজেলা শহরের বাহিরগোলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌছিলে পূর্ব শত্রুতার জের রাজু মিয়া পিছন থেকে ওই পরীক্ষার্থীকে দা দিয়ে কোপ মারার চেষ্টা করে । এসময় এক পথচারি বখাটের হাত থেকে দাটি কেড়ে নেয় এবং তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ জনতার হাত থেকে পরীক্ষার্থী ও বখাটেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজু মিয়া উপজেলার পূব বাছহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে। পরে ভ্রম্যামান আদালতে রাজু মিয়ার এক বছরের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ওসি আতিয়ার রহমান জানান পূর্ব শক্রতার জের ধরে ঘটনাটি ঘটার চেষ্টা করেছে রাজু । এঘটনায় পরীক্ষার্থীর অভিভাবকরা শংকিত হয়ে পড়েছে।