সুন্দরগঞ্জে ডাক্তারসহ ১১জন করোনা জয়ীকে ছাড়পত্র প্রদান

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেডিকেল অফিসারসহ ১১ জন করোনা জয়ীকে ছাড়পত্র ও ফুলের শুভেচ্ছা প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে করোনা জয়ী ১১ জনকে ছাড়পত্র প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শুভ্রাংশু সরকার সোহাগ, এস আই বাবুল হোসেন প্রমূখ। বিধি মোতাবেক আইসোলুসনে থেকে সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেন রবিউল ইসলাম, ইয়াসমিন, নারায়ন চন্দ্র, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল মোহায়মিন, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, শাহাজান মিয়া, জেসমিন বেগম ও মাহামুদ ইসলাম।

উপজেলায় মোট ১৮ জন করোনা পজেটিভের মধ্যে এর আগে ৩ জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। ৩ জন আইসোলুসনে চিকিৎসাধীন রয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.