Friday, September 4

সুন্দরগঞ্জে ড.মফিজুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ড. মফিজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে চলন্তিকা ক্রীড়া সংঘ ও আমরা পাঠাগারের আয়োজনে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার আহবায়ক ও পাঠাগারের সভাপতি শরিফুজ্জামান সাগরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমূখ। ফাইনাল খেলায় পৌরসভা একাদশ বনাম তারাপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। খেলায় তারাপুর ইউনিয়ন একাদশ বিজয় লাভ করে। পরে বিজয়ী ও বিজিদ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.