Saturday, August 15

সুন্দরগঞ্জে ধুবনী- বেলকা সড়কের নিমার্ণ কাজের উদ্বোধন

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী- বেলকা সড়কের নিমার্ণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আজ বোরবার ধুবনী বাইপাস মোড়ে নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়। গাইবান্ধা সডক ও জনপদ বিভাগ চার কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি নিমার্ণ করছে।

কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা জাপার সহ সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজনসহ জাপা ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.