Saturday, September 19

সুন্দরগঞ্জে নদী ভাঙনে কবলিত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর করাল গ্র্যাসে নদীগর্ভে ঘর বাড়ি বিলীন হয়ে যাওয়া পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলকা ইউনিয়ন পরিষদ চত্বরে ভাঙন কবলিত পরিবারদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও অর্থ বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ সোলেমান আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ্,বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুন্দরগঞ্জ প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি সচিব আলতাব হোসেন, ইউপি সদস্য ফারুক মিয়া, ভুট্টু মিয়া, আবুল কালাম আজাদ প্রমূখ। বেলকা ইউনিয়নের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ৫২টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.