Sunday, September 27

সুন্দরগঞ্জে নবাগত ওসি’র সাথে সাংবাদিকের মতবিনিময়

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদের সাথে উপজেলার কর্মরত সকল সাংবাদিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে থানার গোলঘরে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ পরিদর্শক তদন্ত মো. সেলিম রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মো. শাহজাহান মিঞা, মো. মোশাররফ হোসেন বুলু, মো. আব্দুল মান্নান আকন্দ, এটিএম ঈমান আলী মামুন, মো, খিজির উদ্দিন, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. শহিদার রহমান জাহাঙ্গীর, মো. এমদাদুল হক, মো. আতিকুর রহমান বাবু, শামীম সরকার শাহীন, জয়ন্ত কুমার যতন, মো. মিজানুর রহমান প্রমূখ।

মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলে। নবাগত অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক তদন্ত সুন্দরগঞ্জ উপজেলাকে সুন্দর রাখার জন্য সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.