Tuesday, September 15

সুন্দরগঞ্জে নারীসহ চার মাদক কারবারি গ্রেফতার

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ইয়াবা ও চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুইজন নারী মাদক কারবারি রয়েছে। গত শনিবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০০পিচ ইয়াবা ও চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের ইয়াবা ব্যবসায়ী জহির উদ্দিন, মনির সরকার, নিজপাড়া গ্রামের চোলাই মদ ব্যবসায়ী শান্তি রানী, সাদুল্যাপুর উপজেলার হৈমন্তী রানী। ওসি এসএম আব্দুস সোবহান জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.