সুন্দরগঞ্জে নার্সিং সংস্কার পরিষদের মানববন্ধন

0

গাইবান্ধা প্রতিনিধিঃ নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে সুন্দরগঞ্জে নার্সিং সংস্কার পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালি সময়ে বক্তাগণ বলেন নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.