Tuesday, September 8

সুন্দরগঞ্জে নিখোঁজ খাইরুলের সন্ধান ২০ দিনেও মেলেনি

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শিশু শ্রমিক নিখোঁজ খাইরুলের সন্ধান ২০ দিনেও মেলেনি। পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম (১৫) গত ২০ দিন ধরে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করা পর আজও তার সন্ধান মেলেনি।
তার বাবার আনারুল ইসলাম জানান, গত দেড় মাস পূর্বে খাইরুল উপজেলা গোপনচরণ গ্রামে আব্দুল মান্নান মিয়ার ইট ভাটায় কয়লা শ্রমিক হিসেবে কাজ করতেন এবং ভাটায় থাকতেন। এরই একপর্যায় গত ২১ ডিসেম্বর হতে খাইরুলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে ভাটা মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। এনিয়ে থানা অভিযোগ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.