এ মান্নান আকন্দ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপদ সড়কের সচেতনতামুলক র্যালী, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ সড়কের সচেতনতামুলক লিফলেট বিতরণ করে। প্রতিষ্ঠান সংলগ্ন সড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীরা যানবাহন চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। সে সমস্ত গাড়ি চালকের হিলমেট, সু, চশমা ও ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ প্রদান করে শিক্ষার্থীরা।
উপজেলা বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় সংলগ্ন সুন্দরগঞ্জ বেলকা সড়কে ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে যানবাহন চালক ও যাত্রীদের মাঝে নিরাপদ সড়কের লিফলেট বিতরণ করেন।
এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সহকারি শিক্ষক জালাল উদ্দিন, আব্দুল রহিম, কবির হোসেন সরকার, হায়দার আলী, সেলিনা পারভীন, সাইফুল ইসলাম, উজ্জ্বল রায় প্রমূখ।