Monday, August 17

সুন্দরগঞ্জে প্রতারণা শিকার সেই বৃদ্ধাকে এক মাসের খাদ্য সহায়তা দিলেন রেজা

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার কথা বলে অসহায় বৃদ্ধা আনোয়ারা বেওয়ার ভিক্ষা করা ৬ হাজার টাকা হাতিয়ে নেয় স্থানীয় প্রতারক আব্দুর রাজ্জাক। বিষয়টি যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা তার টাকা উদ্ধার করে দেয়।

সেই আনোয়ারা বেওয়াকে এক মাসের খাদ্য সহায়তা দেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও ভালবাসি সুন্দরগঞ্জের সভাপতি রেজাউল আলম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ছাত্রলীগ যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবকলীগ পৌর যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও ফেসবুকভিত্তিক মানবিক সহায়তা গ্রুপ কমিউনিটি এগিনেস্ট করোনা, গাইবান্ধা নামের স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনাকারী সদস্য গোলাম শাহরিয়ার বিদ্যুৎ।

আজ শনিবার সকালে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌচ্ছে দেন রেজা। এর আগে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বিষয়টি জানার পর ওই বৃদ্ধার নামে একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন। পরিবারে আপন বলতে কেউ নেই বৃদ্ধা আনোয়ারা বেওয়ার। স্বামীর মৃত্যুর পর ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.