মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দিবসটি পালনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে অডিটরিয়াম হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কেক কাটেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, আওয়ামী লীগ নেত্রী আফরুজা বারীসহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।