মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুলবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে শান্তিরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার নির্ধারিত সময়ে ০২-০১ গোলে শান্তিরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশ নেয় ধুবনী কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার নির্ধারিত সময়ে ০৩-০২ গোলে কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার হারুন-উর-রশিদ, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার খাইরুল ইসলাম, পরিমল চন্দ্র প্রমূখ। খেলা পরিচালনা করেন সহকারি শিক্ষক গোলাম রব্বনী। খেলায় উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।