Saturday, August 15

সুন্দরগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০-তম জন্মবার্ষিকী পালনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ শনিবার (৮ আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার শাকিল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মদিনা প্রমূখ। পরে ছয়জন নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার লেবুর উদ্যোগে বিভিন্ন মসজিদে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালনে মিলাদ, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.