Saturday, August 22

সুন্দরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুতের জড়িয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

 উপজেলার তারাপুর গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে আব্দুল কাদের (২০) বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। স্থানীয়দের সুত্রে জানা গেছে, বাড়ির পাশে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের ঝুলান্ত লাইন সংযোগ দিতে গিয়ে তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়।

তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.