Saturday, September 12

সুন্দরগঞ্জে বিশ্ব নারী দিবসের আলোচনা ও পুরষ্কার বিতরণ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ^ নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডব্লিউ ডব্লিউ প্রকল্পের আয়োজনে গতকাল সোমবার উপজেলা রামজীবন ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রামজীবন ইউপি সদস্য আব্দুস সালাম বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সুন্দরগঞ্জ প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নাসরিন সুলতানা, ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, নুরুল হক, নারী উদ্যেক্তা আজেনা বেগম, দুলালী বেগম, এসকেএস ফাউন্ডেশনের এমএম ডব্লিউ ডব্লিউ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষিবিদ জামাল উদ্দিন, টিডিসিও নাহিদ নেওয়াজ, ফিল্ড কর্মী মশিউর রহমান, রিনা বেগম, হোসনেরা বেগম প্রমূখ। এর আগে একটি র‌্যালী রামজীবন ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
পরে উপজেলা ৯টি ইউনিয়নের ৯ জন সফল নারী উদ্যেক্তা ও ১ জন কমিনিউটি উদ্যেক্তাকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.