Thursday, September 3

সুন্দরগঞ্জে বিষমুক্ত সবজি চাষে ব্যাপক সাড়া

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিষমুক্ত ও পরিবেশ বান্ধব সবজি চাষে ব্যাপক সাড়া দেখা দিয়েছে কৃষকদের মাঝে। দিন-দিন বিষমুক্ত সবজি চাষের পরিমান বেড়েই চলছে। বর্তমানে উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বিষমুক্ত সবজি প্রদর্শনীর চাষাবাদ করছে কৃষকরা। উপজেলার ১৫টি ইউনিয়নে বিষমুক্ত সবজি চাষাবাদের প্রদর্শনী রয়েছে। আধুনিক বিজ্ঞানের যুগে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই নানাবিধ সবজি চাষাবাদ হচ্ছে। এতে করে পরিবেশ বান্ধব সবজি উৎপাদন এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাচ্ছে সাধারণ মানুষজন।

কথা হয় বিষমুক্ত সবজি চাষি কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের সাথে। তিনি চলতি মৌসুমে এক বিঘা জমিতে বিষমুক্ত বেগুন চাষাবাদ করেছেন। ইতিমধ্যে বেগুনের ফলন আসতে শুরু করেছে। এ পর্যন্ত বেগুন ক্ষেতে রাসায়নিক কোন প্রকার সার এবং কীটনাশক প্রয়োগ করেনি রিয়াজুল ইসলাম। তিনি সার হিসেবে ব্যবহার করছেন গোবর, কম্পোস্ট সার , ভার্মি কম্পোস্ট সার এবং নিমের পাতা, ছাল ও কাপড় কাঁচা সাবান দ্বারা তৈরি বালাইনাশক ব্যবহার করে পোকা মাকড় নিধন করছে। তাছাড়া নিমবীজ, মেহগনি বীজ, বিষকাটালীও ঢোল কলমী পাতা, শুকনো মরিচের গুড়া গাঁদা ফুলের শিকড় দ্বারা তৈরি ভৈষজ বালাইনাশক ব্যবহার করে দারুন ফলন পাচ্ছে। আপর দিকে সেক্সফেরোমন ফাঁদ পেতে পোকা মাকড় ধ্বংস করছে।

বেলকা ইউনিয়নের বিষমুক্ত সবজি চাষি দোলোয়ার হোসেন জানান, বাজারে বিষমুক্ত সবজির চাহিদা অনেক বেশি। তাছাড়া অল্প খরচে অধিক ফলন পাওয়া যায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম প্রতিনিয়ত বিষমুক্ত ও পরিবেশ বান্ধব সবজি ক্ষেত পরিদর্শন করে আসছেন। পাশাপাশি কৃষকদেরকে বিভিন্নভাবে পরার্শম প্রদান করছেন। তিনি বলেন, কৃষকরা এখন বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে। কারণ অল্প খরচে এবং কম পরিশ্রমে অধিক লাভ পাচ্ছে তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.