Thursday, August 20

সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলীর ইন্তেকাল

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী (৭৮) বার্ধক্য জনিত কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে…………….রাজেউন)।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে যান। আজ বুধবার উপজেলার কছিম বাজার উচ্চ বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমূখ।

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.