মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলা বেলকা এমসি উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন আ’লীগ শাখার আয়োজনে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহ্ফিল পূর্ব এক আলোচনা সভা বেলকা ইউনিয়ন আ’লীগ সভাপতি ওসমান আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা জাপার সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব খোকন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, মেহেদি মোস্তফা মাসুম, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব ও শান্তিরাম ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরুজিৎ কুমার সরকার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন বেলকা ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম বিশ্বাস। বক্তাগণ তার বনাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।