Saturday, September 12

সুন্দরগঞ্জে বেলকা মজিদপাড়া স্কুলের শ্রেণি কক্ষের ভিত্তিস্থাপন

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণের ভিত্তিস্থাপন করা হয়েছে। বেলকা ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার শ্রেণিকক্ষ নির্মাণের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সহকারি শিক্ষক মুসলিম আলী, জালাল উদ্দিন, আব্দুল রহিম, হায়দার আলী, সাইফুল ইসলাম, উজ্জল বিকাশ রায়, সেলিনা পারভীন, রুমি সরকার, মজিদপাড়া ছফুরন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলম মিয়া, ইউপি সচিব আলতাব হোসেন, ইউপি সদস্য ফারুক মিয়া, ভুট্টু মিয়া প্রমূখ।
চলতি অর্থবছরের এলজিএসপি প্রকল্পের আওতায় ৩০ হাত টিন সেড শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে। নির্মাণ ব্যয় ৫ লাখ টাকা। পরে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.