Thursday, August 20

সুন্দরগঞ্জে ব্র্যাকের লিফলেট বিতরণ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করাই হলো এই মরণ ঘাতক ভাইরাস প্রতিরোধে একমাত্র প্রধান উপায়। আর তাই বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে চলছে প্রায় লক্ষাধিক কর্মী।

এরই ধারাবাহিকতায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সর্বস্তরের জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি সঠিকভাবে হাত ধোঁয়ার ৬টি ধাপ, কোভিড এর লক্ষণ সমূহ, কোভিড-১৯ বিষয়ে সাধারণ জিজ্ঞাসা, তার উত্তর প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.