Saturday, September 19

সুন্দরগঞ্জে ভিক্ষুক পুর্নবাসনে গাছের চারা বিতরণ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুর্নবাসনে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের উদ্দ্যোগে সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার বাসক গাছের চারা প্রদান করে। ওইদিন বেলকা ইউনিয়নে উপজেলা নির্বাহী এসএম গোলাম কিবরিয়া ভিক্ষুকদের মাঝে গাছের চারা বিতরণ এবং বেলকা-সুন্দরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের দু-পাশ্বে চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ, সচিব আলতাফ হোসেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাবিøউ ডাবিøউ প্রকল্পের উপজেলা সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন,ফিন্ড ফ্যাসিলিটেটর মশিউর রহমান, খান ফয়সাল ওয়াহিদ, ইউপিসিএস লিটন মিয়া, এপিসি এর সভাপতি তাহেরা বেগম প্রমুখ। জানা গেছে বাসক গাছের পাতা বিক্রি করে যা আয় হবে তা তালিকাভুক্ত ভিক্ষকদের মাঝে বিতরণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.