Sunday, September 13

সুন্দরগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

0

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার ডি ডবিøউ সরকারি কলেজ হলরুমে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিম রেমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী, অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী প্রমূখ। জেলা প্রশাসক প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, একটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার হাতিয়ার হচ্ছেন আপনারা। সরকারি বিধি নিষেধ মেনে অবিচল থেকে নির্বাচনের দায়িত্ব পালনের আহবান জানান, জেলা প্রশাসক। পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধ পরিকর। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১১টি ভোট কেন্দ্র বিপরীতি ১১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৬৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৩২৮ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলায় মোট ভোট সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৪৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৯৬ জন এবং মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮৫৩ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.