Saturday, September 12

সুন্দরগঞ্জে মাধুকরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দৈনিক মাধুকর পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দীন বসুনিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ও সাংবাদিক শাহজাহান মিঞা, বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞা, শিশু সাহিত্যিক কঙ্কন সরকার, দহবন্দ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক স্বপন কান্ত রায়, সাংবাদিক ক্বারী আবু জাহেদ খান, আলা উদ্দিন শাহীন, হযরত বেল্লাল, ছামিউল ইসলাম, মোজাফ্ফর হোসেন, সাখাওয়াত হোসেন জনি, মাধুকর প্রতিনিধি ও বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ প্রমূখ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটের অতিথিবৃন্দ এবং কেক সকলকে খাইয়া দেন মাধুকর প্রতিনিধি এ মান্নান আকন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.