Thursday, September 10

সুন্দরগঞ্জে মা ইলিশ ধরায় ৯ জনের জরিমানা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৯ জন জেলেকে জালসহ আট করেছে পুলিশ। পরে ভ্র্যামমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
মা ইলিশ রক্ষা আইন বাস্তবায়ন উপলক্ষে শুক্রবার ও শনিবার থানার ওসি এস এম আব্দুস সোবহানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২ হাজার মিটার জালসহ ৯ জনকে আটক করে।
যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন- কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের ইনসান আলীর ছেলে মুকুল মিয়া, সাদেক হোসেনের ছেলে আনারুল ইসলাম, জগদিশের ছেলে ভবদিশ চন্দ্র, গোজিয়ার পাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে চান্দ মিয়া, বিশাদ পাড়া গ্রামের দুলা মিয়ার ছেলে জাহেদুল ইসলাম, চিলমারির বরিশাল গ্রামের সুরুজ্জামানের ছেলে আনিছুর রহমান, পুটিমারী গ্রামের খিজির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান মিয়া, আনোয়ার মিয়ার ছেলে রুবেল মিয়া, অমর আলীর ছেলে ভাটিয়া মিয়া।
শনিবার ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী প্রত্যকের ৫ হাজার করে টাকা জরিমানা করে। জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.