Thursday, September 3

সুন্দরগঞ্জে যুব সম্প্রীতি সংঘ দেয়ালিকা প্রতিযোগিতা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্প যুব সম্প্রীতি সংঘ দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগ ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ ও ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ৬টি গ্রুপ অংশ গ্রহণ করে। দেয়ালিকার বিষয়-বস্তু ছিল “সহশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্য- সম্প্রীতি”। দেয়ালিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের ‘ক’ গ্রুপ, প্রথম রানাচাপ ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ‘ঘ’ গ্রুপ এবং দ্বিতীয় রানাচাপ সুন্দরগঞ্জ ডি ডবিøউ সরকারি কলেজের ‘ঙ’ গ্রুপ।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল মান্নান আকন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, উদ্যোগ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারি আব্দুল জব্বার, ম্যানেজার কালিপদ সরকার, সাজেদুর রহমান প্রমূখ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.