Tuesday, August 25

সুন্দরগঞ্জে রাবি‘র ছাত্রলীগ নেতা তন্ময়ের করোনা সুরক্ষায় মাস্ক ও লিফলেট বিতরণ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশসহ গোটা বিশ যখন করোনায় আতংকে উঠেছে, ঠিক তখনে আর ঘরে বসে নেই কেউ।

সাধারণ মানুষকে করোনা থেকে সুরক্ষায় এবং সচেতনতায় মাঠে নেমে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ও তার অঙ্গসংগঠন এবং বিত্তশালীরা। সেই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চলসহ পুটিমারি, কালিরপাঠ, চৈতন্য বাজার, লাঠশালার চর, চর খোদ্দা, নিজাম খাসহ বিভিন্ন গ্রামের নিম্ম আয়ের মানুষের মাঝে নিজ উদ্দ্যোগে করোনা সুরক্ষায় মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করেছে। গতকাল রোববার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকসহ সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করে।

তন্ময় তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুর ছেলে। তন্ময় জানান, করোনার হাত থেকে দেশ, সমাজ ও সমাজের মানুষকে রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। আর সে কারণে বাংলাদেশ ছাত্রলীগ সে কাজটি করছে। তিনি এক হাজার মাস্ক ও আড়াই হাজার লিফলেট বিতরণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.