সুন্দরগঞ্জে শারদীয় দুগোৎসব নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচন

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুগোৎসব নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী, উপজেলা আনসার ভিডিপি অফিসার গোলাম রব্বানী, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুইয়া নিপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার বাবলু, সাধারণ সম্পাদক আল্পনা গোস্বামী, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মনোয়ার আলম সরকার, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, আব্দুল মান্নান আকন্দ, বেলকা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার দাস, রামজীবন ইউনিয়ন সভাপতি সুনিল কুমার সরকার প্রমূখ। জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১১৩টি পুজা মন্দির বা মন্ডপে শারদীয় দুগোৎসব পালিত হবে। প্রতিটি মন্দিরে ২ জন নারীসহ ঝুঁকি মোতাবেক ৬ হতে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম, টহল টিম, নিবার্হী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। সভায় প্রতিটি মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.