Monday, August 17

সুন্দরগঞ্জে শিশুকে বলৎকার করায় বৃদ্ধ গ্রেফতার

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক শিশুকে বলৎকার করায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীদের নিকট থেকে জানা গেছে, আজ রোববার সকালে উপজেলার তারপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের আতাউর রহমানের ছেলে শ্রবণ হাসান শিফাত (১১) বাড়ির পাশের দোকানে পেপসুডেন্ট পাউডার নিতে যায়। এরই এক পযার্য়ে দোকানদার আত্তাব উদ্দিন (৭০) শিফাতকে দোকানের ভিতরে ডেকে নিয়ে বলৎকার করতে থাকে। শিশুর চিৎকারে দুইজন পথচারী এগিয়ে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের লোকজন শিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করায়।

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দোকানদার আত্তাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এনিয়ে শিশুর বাবা বাদি হয়ে নারী ও শিশু নিযার্তন ৯/(ক) ধারায় মামলা করে। পরে বৃদ্ধ আত্তাব উদ্দিকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, শিশুটি চিকিৎসাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.