Tuesday, September 8

সুন্দরগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পর্যায়ে “৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ মাহমুদ হোসেন মন্ডল, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান আকন্দ, উপজেলা জাপা সহ-সভাপতি আনছার আলী সরদার, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা প্রমূখ। পরে ৩২ টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এমপি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.