Thursday, September 3

সুন্দরগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ ও সুপ্রকাশ সাহিত্য সংসদের ভাষা দিবস পালিত

0

হযরত বেলাল, সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সমকাল সুহৃদ সমাবেশ ও সুপ্রকাশ সাহিত্য সংসদ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে বঙ্গবন্ধু মুরাল চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুস্প মাল্য অর্পণ করে।

পুস্পমাল্য অর্পণ শেষে ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সুপ্রকাশ সাহিত্য সংসদের সদস্য উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সমকাল সুহৃদ সমাবেশের উপজেলা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক অজিত কুমার রায়, সাধারণ সম্পাদক ও শিশু সাহিত্যিক কঙ্কন সরকার, সহ-সম্পাদক হযরত বেল্লাল, প্রচার সম্পাদক আলাউদ্দীন মজুমদার শাহীন, সদস্য ছামিউল ইসলাম, সমকাল সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি এ মান্নান আকন্দ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.