Friday, July 31

সুন্দরগঞ্জে সরকারি বই বিক্রিকালে পুলিশ কর্তৃক উদ্ধার

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতা আটক করেছে। আটক বই থানা পুলিশ উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শিবরাম আলহাজ¦ মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির নতুন পুরাতন বই ও পরীক্ষার পুরাতন খাতা বিক্রিকালে স্থানীয় জনতা আটক করে। পরে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল থেকে বইগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বইগুলো গণনা শেষে মামলা করা হবে। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.