মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রয়াত সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের কবর জিয়ারত করেছেন।
রোববার বিজয়ের দিনে উপজেলা আওয়ামীলীগ ও মহাজোটের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টারপাড়াস্থ গ্রামে অবস্থিত এমপি লিটনের কবর জিয়ারত করেন মহাজোট প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তিসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীগণ। দোয়া পরিচালনা করেন উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন। পরে মহাজোট প্রার্থী এমপি শামীম প্রয়াত সাংসদ লিটনের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।