মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রী অপহরণের ২৩ দিন অতিবাহিত হলেও আজ তার সন্ধান মেলেনি।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার কন্যা ও ঝিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের নয়া মিয়ার ছেলে আরিফুল ইসলাম তাকে অপহরণ করে নিয়ে যায়। সহপাঠি শিক্ষার্থীদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই ছাত্রীর অভিভাবক আরিফুলের বাড়িতে যোগাযোগ করে তাকে পায়নি।
ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান, প্রেম ভালবাসা সংক্রান্ত ঘটনা নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ নিয়ে গত বুধবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা করেছে।