সুন্দরগঞ্জে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী পলাতক

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দূর্গম চরাঞ্চলে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে বন্যার পানিতে ভেঁসে দিয়ে স্বামী পালিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়।

পুলিশ আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল পাড়া সাধুয়া গ্রামের শুকুর আলীর বিধবা কন্যা নাছিমা আকতার ছবিরনের সাথে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মধু মিয়ার সাথে প্রেম বিনিময়ের এক পর্যায়ে ২০১৮ সালের ডিসেম্বর বিয়ে হয় এবং তারা ঢাকায় অবস্থান করে। করোনা পরিস্থিতির কারণে গত একমাস ধরে তারা চরাঞ্চলে ছবিরনের বাড়িতে অবস্থান করছিল। বন্যার কারণে গত কয়েক দিন ধরে বাড়ির পাশে উচু ভিটার মধ্যে টং পেতে দিনাতিপাত করছে।

মঙ্গলবার দিন ব্যাপী ছবিরনের কোন সাড়াশব্দ না পেয়ে তার ভাই জাহাঙ্গীর সন্ধ্যায় উচু ভিটায় গিয়ে দেখতে পায় তার বোনের লাশ হাত পা বাধা অবস্থায় পানিতে ভাসছে এবং দুলাভাই বাড়িতে নাই পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এনিয়ে জাহাঙ্গীর বাদী থানায় মামলা করেছে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের পরিকল্পিতভাবে স্ত্রী হত্যা করে স্বামী পালিয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.