Saturday, September 12

সুন্দরগঞ্জে হানাদারমুক্ত দিবস পালিত

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি আব্দুস সোবহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, ভালোবাসি সুন্দরগঞ্জে প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল ইসলাম রেজা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সভাপতি বাবলু মিয়া প্রমূখ।
এর আগে একটি বিজয় র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.