Sunday, September 13

সুন্দরগঞ্জে ১৪৬ মন্দিরে শারর্দীয় দূর্গা পুজা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪৬ মন্দির ও মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহ ধর্মীয় উৎস শারর্দীয় দূর্গা পুজা। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার ১৪৬টি মন্দির ও মন্ডপে ইতিমধ্যে পুতিমা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। চলছে রংতুলির আচঁর। উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচায্য জানান, গত বছরের তুলনায় এ বছর পুজা মন্দির ও মন্ডপের সংখ্যা বেশি। আগামী ১৪ অক্টোবর হতে পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। ওসি এসএম আব্দুস সোবহান জানান, পুজা মন্দিরের নিরাপত্তায় ব্যাপক কর্মসুচি হাতে নেয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.