Sunday, November 8

সুন্দরগঞ্জে ৭ই মার্চের ভাষণের বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের শোভাযাত্রার প্রস্তুতিমুলক সভা

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সরকারি সিদ্ধান্তের আলোকে সারা দেশে ২৫ নভেম্বর একই দিনে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুুতি মুলক সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা হলরুমে সহকারি কমিশনার (ভুমি) সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ওসি আতিয়ার রহমান, পৌর আ‘লীগ সভাপতি আহসানুল করিম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক আ‘লীগ সহ সভাপতি আব্দুল হান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু,দহবন্দ ইউপি সদস্য গোলাম কবির মুকুল প্রমূখ।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.