সুন্দরগঞ্জ আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালন করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছর খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের (উফশী) সমলয় চাষাবাদ (Synchronize Cultivation) কার্যক্রমের ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি ব্লকে ৫১ জন কৃষক ২০ একর জমিতে আবাদকৃত শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরেরর আয়োজনে উপজেলা অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে রাখেন, গাইবান্ধা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা জুনিয়র মনিটরিং এণ্ড রির্পোটিং স্পেশালিষ্ট প্রকল্পের (SACP, RAINS) মো. আজিজুর রহমান, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, কৃষক সাদা মিয়া প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন। কঞ্চিবাড়ি ইউনিয়নের কৃষক মাহাবুর রহমান বলেন, প্রথম বার তিনি ব্রি-৯৮ আউশ ধান চাষ করে ২ বিঘা জমিতে ৩২ মন ধান উৎপাদন করতে সক্ষম হয়েছে। তার দেখাদেখিতে আগামীতে এই এলাকায় অনেক কৃষক আউশ ধান চাষ করার আশাবাদ ব্যাক্ত করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.